যশোরে নির্বাচনী চমক: ছয় আসনের পাঁচটিতে জামায়াত, একটিতে বিএনপির বিজয়

যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। অপর একটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। সাম্প্রতিক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে এসেছে।নির্বাচনে যশোর-১ আজিজুর রহমান ,যশোর-২মোহাম্মদ মোসলেহ উদ্দিন,যশোর-৪ অধ্যাপক গোলাম রসুলযশোর-৫ গাজী এনামুল হক যশোর-৬ অধ্যক্ষ মোঃ মোক্তার আলী এই পাঁচজন জামায়াতের প্রার্থীরা উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। অপরদিকে সদর আসনে আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যশোর অঞ্চলে দলীয় সাংগঠনিক তৎপরতা ও ভোটের মাঠে সক্রিয় উপস্থিতির কারণেই জামায়াত এ ফলাফল অর্জন করেছে।ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। তবে পরাজিত প্রার্থীদের পক্ষ থেকে পুনঃনিরীক্ষার দাবি ও অভিযোগ যাচাইয়ের কথাও জানানো হয়েছে।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28