আটোয়ারীতে নমুনা ব্যালটসহ এনসিপি যুবশক্তির সভাপতি আটক, ৩ বছরের কারাদণ্ড সহ জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারীতে ভোটেরব্যালটসহ আটোয়ারী উপজেলাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির এনসিপিসভাপতি সুকুমার দাস বাবু ((৫০) কে আটক করে ৩ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নমুনা ব্যালটসহ আটক করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। পরে তাৎক্ষণিকভাবে নির্বাচনকালীন বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক ও সহকারী জজ জনাব রানা পারভেজ শুনানি শেষে সুকুমার দাস বাবুকে ৩ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।পঞ্চগড় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28