সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল ছাড়ছে পোশাক শ্রমিকরা ভোট দিতে

সাভারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি সিদ্ধান্তে আগামীকাল ১০ ফেব্রুয়ারী থেকে শিল্পাঞ্চলের পোশাক কারখানায় ছুটি। এজন্য ভোটের আগে আজ শেষ কর্মদিবসের দিন শিল্প কারখানাগুলোতে বিকালে ছুটির পর থেকে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল ছাড়তে শুরু করেছে পোশাক শ্রমিকরা।সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধার পর থেকে সাভারের হেমায়েতপুর, আশুলিয়ার বিশমাইল, নবীনগর, বাইপাইলসহ বিভিন্ন বাস স্ট্যন্ডে যাত্রীদের বাড়তি চাপ দেখা যায়।বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করা যাত্রীদের বেশীরভাগই পোশাক শ্রমিক। তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল থেকে সব শিল্প কারখানা বন্ধ, এজন্য ভোট দিতে তারা শিল্পাঞ্চলের ভাড়া বাসা থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন। নির্বাচনের আগে শিল্পকারখানা বন্ধ দিয়ে ভোট দেবার সুযোগ তৈরী করে দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানা তারা। তবে, এসব যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রীর চাপ তৈরী হওয়াতে পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া চাচ্ছেন, ক্ষেত্র বিশেষে দ্বিগুন ভাড়াও চাওয়া হচ্ছে বলে দাবি যাত্রীদের।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28