৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন বাংলাদেশে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে


বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধি স্বাধীনভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন
সংবাদবিস্তারিত:
ঢাকা, ২৬ মাঘ (৯ ফেব্রুয়ারি):
আসন্ন গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশে আসছেন মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এর মধ্যে রয়েছে:
৬০ জন: বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন-সংক্রান্ত প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত প্রতিনিধি
৩৩০ জন: আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক
১৫০ জন: ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে বিদেশি সাংবাদিক
বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা প্রতিনিধির মধ্যে রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইসিএপিপি (ICAPP) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এছাড়া তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে এসে নির্বাচনের পর্যবেক্ষণ করবেন।
সংবাদ কভার করতে আসা ১৫০ জন বিদেশি সাংবাদিকের মধ্যে রয়েছে পাকিস্তানের ৪৮ জন সাংবাদিক, আল জাজিরা থেকে ৭ জন এবং জাপানের এনএইচকে (NHK), বিবিসি (BBC News), অ্যাসোসিয়েটেড প্রেস (AP), রয়টার্স (Reuters), এবিসি অস্ট্রেলিয়া (ABC Australia) ও ডয়েচে ভেলে (DW) সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি। এছাড়াও স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের সাংবাদিকরাও অংশ নিচ্ছেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জন, কমনওয়েলথের ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL) থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে ৩০ জন স্বপ্রণোদিত পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে বিদেশি আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও পর্যবেক্ষকগণের ভিসাসংক্রান্ত ব্যবস্থা সম্পন্ন করেছে। কমিশন নিশ্চিত করেছে, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28