চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার ৯ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সরকার ঘোষিত সিআইপি মোঃ সাহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও মাহমুদুর রহমান পল্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিপ্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি মোঃ সেলিমুল হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাজাহান খান, জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার, মহিলা দলের সভাপতি রৌফুন্নাহার রিনা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং দীর্ঘ সংগ্রামের প্রতিচ্ছবি। কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এই প্রতীক। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে বলেন, এসব সংকট থেকে উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক সরকার প্রয়োজন। তারা ভোটারদের ভয় ও লোভ উপেক্ষা করে সত্য ও বিবেকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, তিনি ক্ষমতার রাজনীতিতে নয়, সেবার রাজনীতিতে বিশ্বাস করেন। নির্বাচিত হলে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি উপকরণ সহজলভ্য করা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন থাকার অঙ্গীকারও করেন তিনি।
ধানের শীষের নির্বাচনী জনসভায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও ছাত্রদল যুবদলসহ অঙ্গসংগঠনের সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হন










