মান্দায় জামায়াত প্রার্থী আব্দুর রাকিবের উন্নয়ন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি,,

নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত প্রার্থী মোঃ আব্দুর রাকিব বলেছেন, নির্বাচিত হলে দলকানা হয়ে এমপিগিরি করবেন না এবং শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির দখলদারিত্ব থাকবে না। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসন জাতীয় সমস্যা, এমপি হলে এসব দূর করতে কাজ করবেন।রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, গত ১৬ বছর মান্দা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। স্বাস্থ্যসেবা আধুনিকীকরণ, শয্যা সংখ্যা বৃদ্ধি, মা ও শিশু চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং আধুনিক ডাকবাংলো নির্মাণ করা হবে। প্রসাদপুরকে পৌরসভায় রূপান্তর ও একাধিক ব্রিজ নির্মাণের কথাও জানান তিনি।কর্মসংস্থান প্রসঙ্গে আব্দুর রাকিব বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মক্ষম করে তোলা হবে এবং পাটজাত শিল্প গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা।জনসভায় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন। পরে একটি গণমিছিল প্রসাদপুর বাজারে গিয়ে শেষ হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28