মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই মূলমন্ত্রকে ধারণ করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মানবিক কার্যক্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। গতকাল রবিবার বেলা ১২টার সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার উদ্যোগে নান্দবারব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির টুলু, উপস্থিত ছিলেন আসমানখালী ক্যাম্পের ইনচার্জ ফিরোজ আহমেদ, ক্যাম্পের উপ পরিদর্শক শাহরিয়া তপু,মানবাধিকার কর্মী চঞ্চল হোসেনসহ স্কুলের শিক্ষকবৃন্দ। নতুন পোশাক ও ব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।উল্লেখ্য যে, সংস্থাটি কেবল শিক্ষা উপকরণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তাদের মানবিক কার্যক্রম ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্ন স্তরে। জানা গেছে, চলতি বছর সংস্থাটির পক্ষ থেকে অসহায় পরিবারের জন্য বাসস্থান নির্মাণে নগদ অর্থ ও টিন সহায়তা প্রদান করা করেছে। তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শীতার্তদের মাঝে ৪০০ এর অধিক কম্বল বিতরণ করা করেছে।এছাড়াও মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ৪৬ ব্যাগ রক্তসহ গত বছর এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত ১০৭ ব্যাগ রক্তের ব্যবস্থা করেছে শাখাটি। সভাপতির বক্তব্যে আল আমিন হোসেন বলেন, “আমরা অসহায় মানুষের মৌলিক অধিকার রক্ষায় এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নিরলস কাজ করে যাচ্ছি। এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” প্রধান শিক্ষক টুলু এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সকল মানবাধিকার কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।মানবিক ও সামাজিক কাজে এমন অনন্য অবদানের জন্য আলমডাঙ্গা উপজেলা শাখার সকল কর্মীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন উপজেলাবাসী।










