এম. এস. আই শরীফ :
ভোলাহাটের মাটি বিএনপির ঘাঁটি” এ শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর বিশাল জনসমুদ্রে জনসভা (০৮ ফেব্রয়ারী ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ্ আহমেদ, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ রফিকুল ইসলাম সেন্টু, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার ও আলহাজ্ব মোঃ বাবর আলী বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহ: অধ্যাপক মোঃ আল-হেলাল, সাংগঠনিক সম্পাদক কাওশারুল ইসলাম রঞ্জু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ৩নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন ঠিকাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু, যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।









