মাগুরার মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারলেন পুলিশ সদস্য

মাগুরার হাইওয়ে রোডের পারনান্দুয়ালী ব্রিজে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে পুলিশ সদস্য বাদশা মোড়ল (২৬) নিহত হয়েছেন। শনিবার ৭ জানুয়ারী দুপুরে ঢাকা রোডের পারনান্দুয়ালী ব্রিজের দক্ষিণ পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বাবুখালী ক্যাম্প থেকে এসে মাগুরা পুলিশ লাইন হতে রেশন নিয়ে মোটরসাইকেল চালিয়ে আবার কর্মস্থলে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পারনান্দুয়ালী ব্রিজের কাছে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাকপিছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তার সন্ধান ও চালককে আটক করার চেষ্টা চালাচ্ছে। নিহত পুলিশ সদস্যের অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031