ব্ল্যাকমেইলিংয়ের জেরে চা দোকানিকে হত্যা: দম্পতি গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের চা দোকানি জসিম উদ্দিন (৩৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইলিং ও অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে শনিবার (৭ ফেব্রুয়ারি) আদালতে জবানবন্দি দিয়েছেন প্রতিবেশী দম্পতি আসাদুল ইসলাম ও তার স্ত্রী বৃষ্টি খাতুন।ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জসিম প্রতিবেশী বৃষ্টি খাতুনের গোসলের ভিডিও গোপনে ধারণ করেছিলেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে বৃষ্টিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। অতিষ্ঠ হয়ে বৃষ্টি বিষয়টি তার স্বামী আসাদুলকে জানান। এরপরই তারা দুজনে মিলে জসিমকে হত্যার পরিকল্পনা করেন।স্বীকারোক্তিতে বৃষ্টি জানান, পরিকল্পনা অনুযায়ী আসাদুল চুয়াডাঙ্গার দশমাইল বাজার থেকে ঘুমের ওষুধ কিনে আনেন। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বৃষ্টি কৌশলে জসিমকে তাদের বাড়িতে ডেকে নেন এবং ঘুমের ওষুধ মিশ্রিত শরবত পান করান। জসিম অচেতন হয়ে পড়লে আসাদুল ও বৃষ্টি মিলে গামছা দিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করেন। দিনভর লাশ ঘরে লুকিয়ে রাখার পর গভীর রাতে পাশের ট্যাংরাখালীর মাঠের একটি ভুট্টা ক্ষেতে তা ফেলে আসেন তারা।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিহতের বাবার দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার করা হলে তারা অপরাধ স্বীকার করেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা ও অন্যান্য আলামত উদ্ধার করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031