দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

সুনামগঞ্জের প্রখ্যাত সমাজসেবী, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব দীর্ঘদিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডন ট্রাস্টি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এই সমাজসেবী দেশের বিভিন্ন অঞ্চলে মানব সেবা, মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, ব্রিজ নির্মাণ এবং গরীব ও অসহায় মানুষের পাশে থেকে নানা ধরনের সহায়তা করে যাচ্ছেন।গতকাল রাতে আলহাজ্ব বশির আহমদ সাহেবের বাসায় পৌঁছান আঞ্জুমানে আল ইসলাহ এর সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি সরাসরি আলহাজ্ব বশির আহমদ সাহেবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য শান্তনা প্রদান করেন। আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী ছাহেব আশ্বাস দেন, “ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা তাকে সুস্থ করে তুলবেন।”দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের পরিবার এবং উপস্থিত নেতৃবৃন্দ উল্লেখ করেন, তার অবদান শুধু সুনামগঞ্জেই সীমাবদ্ধ নয়, বরং সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। লন্ডনসহ দেশের বিভিন্ন স্থানে তিনি মসজিদ, মাদ্রাসা নির্মাণ এবং সামাজিক কল্যাণমূলক কাজে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছেন। এছাড়া সিলেটের একজন সফল ব্যবসায়ী হিসেবে তার ব্যবসা দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাজ্যেও বিস্তৃত।এদিনের সাক্ষাৎ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি জনাব ইসমাইল হোসেন, শিক্ষানুরাগী সমাজসেবক জনাব ফখরুল আম্বিয়া, ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ উইলসন, লন্ডন প্রবাসী আবির আহমদ, ইফতেখার হোসেন লেছু মিয়া, কারী তারেক আহমদ এবং অন্যান্য মুসল্লিগণ।অনুষ্ঠানে আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী ছাহেব বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি ও উন্নতি এবং জাতির কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়।স্থানীয় ও প্রবাসী পর্যায়ের সমাজসেবী এবং মুসল্লিগণ আলহাজ্ব বশির আহমদ সাহেবের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন। তাদের মতে, আলহাজ্ব বশির আহমদ সাহেবের সমাজসেবা ও মানবিক অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ফিরতে পারেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031