নির্বাচন উপলক্ষেপঞ্চগড় তেতুলিয়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পর্যবেক্ষণের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সাথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অস্থায়ী বিজিবি ক্যাম্পে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিবির রিজিওন কমান্ডার, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সামান্য ও দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।সভায় বিজিবি মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সব দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।তিনি আরও বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে।নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি এবং পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অনুশীলন সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে শান্ত, পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স, র‍্যাপিড অ্যাকশন টিম, বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।বিজিবি মহাপরিচালক আরও বলেন, পঞ্চগড় জেলা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এবং সীমান্ত এলাকা। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।আগে বিজিবি মহাপরিচালক হেলিকপ্টার যোগে তেঁতুলিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে গাড়িযোগে এসে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্থাপিত বেস ক্যাম্প পরিদর্শন এবং মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031