জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস উদ্যোগে মব ভোটিং কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিদেশে পালিয়ে থেকে যারা নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন সাহস থাকলে তারা দেশে এসে কথা বলুক। নির্বাচনে ভোটাররা ব্যাপকভাবে ভোটকেন্দ্রে যাবে। র‌্যাবের পোশাক পরিবর্তনে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031