আলমডাঙ্গা ভাংবাড়ীয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উসমান গনির ইন্তেকালে গভীর শোক।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল, শোকাহত পরিবারের পাশে ছুটে এলেন শরীফুজ্জামান শরীফ।
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উসমান গনি দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত থাকার পর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৬০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক সন্তান এবং নাতি-পতি রেখে গেছেন।
মৃত্যু সংবাদে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুজ্জামান শরীফ নগরবোয়ালিয়ায় ছুটে আসেন।
তিনি মরহুমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং গভীর শোক প্রকাশ করেন।
শরীফুজ্জামান শরীফ বলেন, “উসমান গনি ছিলেন দলের একজন নিষ্ঠাবান ও ত্যাগী নেতা। তার মৃত্যু আমাদের দলের জন্য অপূরণীয় ক্ষতি।
তার পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।” মরহুম উসমান গনি ছিলেন এলাকার একজন প্রিয় নেতা।
তিনি দলের অঙ্গসংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ এবং এলাকার জনগণের সেবায় অক্লান্ত পরিশ্রমী ছিলেন। তার নেতৃত্ব,
সততা এবং ত্যাগের কথা এলাকাবাসী চিরকাল স্মরণ করবে।
পরে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।
মরহুমের দাফন কার্য সম্পন্ন হয় রাত ৯ টার দিকে নগরবোয়ালিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
নামাজের শেষে মরহুমকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এতে শত শত ধর্মপ্রাণ মুসল্লী এবং ইউনিয়ন,
জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা উল্লেখ করেছেন, উসমান গনি ছিলেন মানবিক, প্রেরণাদায়ক এবং ন্যায়পরায়ণ নেতা। তার চলে যাওয়ায় দল ও এলাকার মধ্যে এক শূন্যতা তৈরি হয়েছে। উপস্থিত ছিলেন: বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী। শোকসভায় নেতারা একসাথে বলেন, উসমান গনির অবদান চিরস্মরণীয় থাকবে।
উসমান গনির মৃত্যুতে সমগ্র ভাংবাড়ীয়া ইউনিয়ন এবং নগরবোয়ালিয়ায় শোকের ছায়া নেমেছে।
তার নেতৃত্ব, ত্যাগ এবং অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সর্বশেষ খবর