নিরাপত্তা ও প্রস্তুতি যাচাইয়ে পাইকগাছার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রশাসনিক পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলায় ১৭টি ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ পর্যালোচনার লক্ষ্যে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।পরিদর্শনকালে তারা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), পাইকগাছা থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছা উপজেলায় মোট ৮৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031