চুয়াডাঙ্গায় ‘ক্রীড়া দেই, সুস্থ দেহ, সুন্দর মন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রীড়া দেই, সুস্থ দেহ, সুন্দর মন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের হলরুমে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।জেলা ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড় ও সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ।প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, আপনারা হয়তো ভাবছেন, নির্বাচনের ভোট নেওয়ার জন্যই আপনাদের এখানে ডাকা হয়েছে। কিন্তু ভোট চাওয়ার জন্য নয়, বরং নির্বাচিত হলে চুয়াডাঙ্গা-১ আসনের মানুষের জন্য আমি কী করতে চাই সে বার্তা পৌঁছে দিতেই আজকের এই আয়োজন।তিনি আরও বলেন, একটি ভোট আমাদের কাছে আমানত। জনগণ যখন ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন, তার পেছনে একটি প্রত্যাশা থাকবে। অতীত নিয়ে কথা বলতে আসিনি। যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়, তাহলে চুয়াডাঙ্গায় উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে, সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে এবং শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি এলাকার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করা হবে।খেলাধুলা ও যুব উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,প্রতিটি বিভাগে বিকেএসপির মাধ্যমে মেধাবী খেলোয়াড় বাছাই করা হবে। ক্রীড়া সরঞ্জাম ইনস্টিটিউট গড়ে তোলা হবে এবং পড়াশোনার পাশাপাশি শিশু কিশোরদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা হবে। এতে করে তারা মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে নিয়মিত খেলাধুলার গুরুত্ব অপরিসীম।মতবিনিময় সভায় চুয়াডাঙ্গার বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া অনুরাগী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড় ও সাবেক সহ-সভাপতি মো. সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাহমুদুল হক লিটন, সাবেক জাতীয় ফুটবলার মামুন জোয়ার্দ্দার এবং নারী ক্রীড়াঙ্গনের প্রতিনিধি চুয়াডাঙ্গার সাবেক খেলোয়াড় ও মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রৌফুননাহার রীনা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031