জয়পুরহাটে নির্বাচনী জনসভা জাতীয় সংসদে কুরআন প্রতিষ্ঠার ডাক জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “আগামী ১২ তারিখে জাতীয় সংসদে কুরআন যাবে, না মানব রচিত মতবাদ যাবে—সেটার পরীক্ষা হয়ে যাবে।” তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে আপনারা দুই ভাগে ভাগ করতে পারবেন না। যারা আল্লাহর আইন, কুরআন ও সুন্নাহর আইনের পক্ষে আছে, তারা সবাই আল্লাহর দল। আর যারা শরিয়তের আইনের পক্ষে নয়—নাম যাই হোক না কেন—তারা শয়তানের দল।শনিবার জয়পুরহাটে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শনিবার দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এসব জনসভায় তিনি আরও বলেন, “এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে কুরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমেই জনগণ সেই সিদ্ধান্ত জানিয়ে দেবে।”জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ। তিনি বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করা জরুরি।এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী ১২ তারিখে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনের আহ্বান জানান।জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে নির্বাচনী স্লোগান ও সমর্থকদের উপস্থিতিতে মাঠ ছিল মুখরিত।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031