হরিণাকুণ্ডুতে মানুষ বিক্রয়; গ্রেপ্তার ২


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে রিয়াদ হোসেন নামের এক ছেলেকে বিক্রয়ের খবর পাওয়া গেছে। জানাগেছে পৌরসভার মান্দারতলা গ্রামের নাসির উদ্দীনের মাদ্রাসা পড়ুয়া ছেলেকে বিক্রয় করেন পাশের বাড়ীর শরিফুলের পুত্র সুমন আলী। প্রতিবেশী নৈমদ্দিন মণ্ডলের ছেলে রবিউল জানান,আমি শুনলাম সুমন নাকি রিয়াদকে ভোলাতে নিয়ে গিয়ে বেঁচে দিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে সুমনের ফাঁসী দাবী করেন শামছুন্নাহ।
অপরদিকে কৃষক আফজাল হোসেন নামের এক প্রতিবেশী জানান, সুমন ঐ ছেলে (রিয়াদকে) ভোলায় নিয়ে যান। পরবর্তীতে বাড়িতে আসার পথে রিয়াদ তার কাছ থেকে পালিয়ে চলে যায়। তাকে আর খুঁজে না পেয়ে সে আমার কাছে এসে এই গল্পই করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, গুনজন উঠেছে সুমন আলী এই কাজ করার আগে, হরিণাকুণ্ডু উপজেলার তৃতীয় লিঙ্গের (হিজলে) বিপ্লবের সাথে ঐ বিষয়ে যোগাযোগ করার সন্দেহ প্রকাশ করেন। একলা এতো বড় সাহস পাওয়ার কথা নয়। রিয়াদকে ভোলায় নিয়ে যাওয়ার আগে বিপ্লবের সাথে খোশগল্প করতে শুনা যাচ্ছে বলেও জানান ঐ নারী।
ভুক্তভোগী নাসির তার ছেলেকে কোথায় রেখে বিক্রয় করেছেন? তাকে ফেরত চাইতে সুমনের সাথে কথা বলতে গেলে সেখানেই আমাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন। কোনো উপায়উন্ত না পেয়ে আমি থানায় একটি মামলা করি। এঘটনায় এলাকাবাসী ব্যাপক নিন্দা জানিয়েছেন।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ গোলাম কিবরিয়া শনিবার জানান, বাদী শামসুর রহমান (৩০ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন আইনে ৭/৩০ ধারায়, চার,পাঁচ জন অজ্ঞাতনামায় এবং ৩ (তিন) জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন,যার নং-১৫। মামলার সূত্র ধরে ২ জন আসামীকে গ্রেফতারকৃত করতে সক্ষম হই। গ্রেফতারকৃতরা হলেন,সুমন(২৩) পিতা শরিফুল, শ্যামলী খাতুন স্বামী শরিফুল ইসলাম। একইদিনে আইনি প্রকৃয়া শেষ করে তাদেরকে ঝিনাইদহ কেন্দ্রীয় কারাগার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর