হাটবোয়ালিয়ায় নগরবোয়ালিয়া ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের গণজোয়ার র‍্যালিশরীফুজ্জামান শরীফের পক্ষে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হয়েছে। নগরবোয়ালিয়া ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের এক বিশাল গণজোয়ার র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ র‍্যালিতে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
নগরবোয়ালিয়া ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উসমান গণির নেতৃত্বে আয়োজিত গণজোয়ার র‍্যালিটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাটবোয়ালিয়া বাজার ঘুরে বাজারের চার রাস্তার মোড়ে এসে শেষ হয়। র‍্যালি চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার আহ্বান জানান।
র‍্যালিতে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন (লাড্ডু), ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু।
এ সময় আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আজিবার রহমান কালু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল হকের সার্বিক ব্যবস্থাপনায় র‍্যালিতে যুবদল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত যুবদল নেতাদের মধ্যে ছিলেন সাইফুল ইসলাম বদর, ইসরাফুল ইসলাম, উজ্জ্বল মিস্ত্রি, মিনারুল, তারিকুল, ছিদ্দিক, মকলেস ও মুক্তার আলী।
এছাড়াও ওয়ার্ড কৃষক দলের সভাপতি কামাল মিস্ত্রি, সাধারণ সম্পাদক ডালিম হোসেন, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, সাংস্কৃতিক সম্পাদক জুসেল মিস্ত্রি এবং সোহাগ, আসিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী গণজোয়ার র‍্যালিতে অংশ নেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে শরীফুজ্জামান শরীফ জনগণের আস্থার প্রতীক, তাকে বিজয়ী করেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
গণজোয়ার র‍্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর