চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, দূর্লভপুর গ্রামের শামসুল আলীর ছেলে হুদা আলী (৩৮)-এর বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির রান্নাঘরের সানসেটের ওপর থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে। অভিযানের সময় উপস্থিত টের পেয়ে অভিযুক্ত হুদা আলী দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩৬(১) ধারার সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
ভিউ: 136









