মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাধ এলাকায় অল্পের জন্য রক্ষা পেল পিকনিকের ৫০ শিক্ষার্থী। মঙ্গলবার ২৭ জানুয়ারি ভয়াবহ সড়ক দুর্ঘ’টনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী। এদিন সকাল আনুমানিক ৭টার দিকে শ্রীপুরের লাঙ্গলবাঁধ প্রধান সড়কের মাশালিয়া গ্রামে এই দুর্ঘ’টনা ঘটে।জানা গেছে, মঙ্গলবার খামারপাড়া স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে একটি বাস দিনাজপুরের উদ্দেশ্যে পিকনিকে যাচ্ছিল। পথে মাশালিয়া গ্রাম অতিক্রম করার সময় বাসটি দুর্ঘ’টনার কবলে পড়ে। তবে চালকের বুদ্ধিমত্তা বা ভাগ্যের জোরে বড় কোনো বিপর্যয় ঘটেনি। সৃষ্টিকর্তার ইচ্চায় বাসের সকল শিক্ষক ও শিক্ষার্থী সুস্হ আছে।
ভিউ: 75









