কক্সবাজার বিজিবি সুত্র জানায়,২৬ জানুয়ারি ২০২৬ইং সকাল সোয়১১টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কার (চট্টমেট্টো-খ-১১- ২৪৯২) শীলখালী চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ ও বিজিবি ডগ হেনরি কর্তৃক তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেট কারের ২য় আসনধারী এবং চালকের বাম পাশের দরজার ভিতরে অভিনব কায়দায় ফিটিং ৩টি কালো টিউব এর মধ্যে লাল, কালো ও হলুদ রঙের স্কচটেপে মোড়ানো ১২টি পোটলা হতে মোট ২৬হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং প্রাইভেট কারের চালক টেকনাফ লেঙ্গুরবিল মাঠ পাড়ার মৃত চান মিয়ার পুত্র মোস্তাক আহমেদ (৩৪) কে আটক করা হয়।ধত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,উক্ত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম (জি) জানান,মাদক সরবরাহকারী এবং অন্যান্য জড়িত মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান। উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত প্রাইভেট কার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









