আলমডাঙ্গার খোরদ গ্রামের দশম শ্রেণীর ছাত্র নাহিদ সড়ক দূর্ঘটনায় নিহত।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে আখ বোঝাই চলন্ত ট্রাক্টর থেকে আখ নামাতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্র। নিহত নাহিদ আলী (১৮) খোরদ গ্রামের আনোয়ার আলীর সেজো ছেলে স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে আখ বোঝাই একটি চলন্ত ট্রাক্টর থেকে আখ নামানোর সময় অসাবধানতাবশত নাহিদ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে রাজশাহী নেওয়ার পথে নাহিদ মৃত্যুবরণ করে।নিহত নাহিদ ভাংবারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। চার ভাইয়ের মধ্যে সে ছিল সেজো। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকবৃন্দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।আজ সকাল ১১টা সময় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে নাহিদকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোকাহত পরিবেশে চোখের জলে সবাই তাকে শেষ বিদায় জানান।এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। আমরা মরহুম নাহিদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এলাকাবাসী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031