কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দিয়ে নির্বাচনি প্রচারণার অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভূরুঙ্গামারী উপজেলা শাখার এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।ছাত্রদল সূত্রে জানা যায়, মোঃ মোকাদ্দেস হোসাইন, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভূরুঙ্গামারী উপজেলা শাখা এবং নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক (২নং শিলখুড়ী ইউনিয়ন শাখা)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাকে ২নং শিলখুড়ী ইউনিয়ন সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।এছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন—সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু এবং সদস্য সচিব মোঃ মাইদুল হোসাইনের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।২৪ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এ প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত থাকবে।প্রেস বিজ্ঞপ্তিটি যৌথভাবে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু এবং সদস্য সচিব মোঃ মাইদুল হোসাইন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031