শাহজাদপুরে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব উদযাপন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব উদযাপিত হয়েছে।শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠার সমাহারে উৎসব প্রাঙ্গণটি হয়ে ওঠে উৎসবমুখর। শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, দুধ চিতইসহ বিভিন্ন ধরনের বাহারি পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্যের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে উৎসব উপভোগ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বাঙালি সংস্কৃতি ও শীতকালীন ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।পিঠা উৎসবটি শিক্ষার্থীদের জন্য আনন্দের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির এক সুন্দর মিলনমেলায় পরিণত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031