ভোলাহাটে যুবককে নির্মম মারধর থানায় এজাহার দায়ের, আতঙ্কে ভুক্তভোগী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে মারধরের অভিযোগে একাধিক আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।এজাহার সূত্রে জানা যায়, ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের বাসিন্দা মোঃ ইয়াকুব আলী (৩০) গত ২০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত মোঃ সজিব আলীর সঙ্গে দেখা হলে জরুরি কথাবার্তার কথা বলে তাকে ভোলাহাট থানাধীন ফুটানীবাজার এলাকার একটি পাটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই আরও কয়েকজন অবস্থান করছিলেন।অভিযোগে বলা হয়, চা পান করার একপর্যায়ে মোঃ রামজান আলী লোহার স্টিক দিয়ে ইয়াকুব আলীর পিঠে একাধিক আঘাত করেন। তিনি মাটিতে পড়ে গেলে অপর এক আসামি মাফলার দিয়ে মুখ চেপে ধরে এবং বাকিরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে তাকে মৃত ভেবে বাজার এলাকার একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।পরে বাজারের নাইটগার্ড মোঃ আসমাউল হক ও স্থানীয়দের সহায়তায় ইয়াকুব আলীকে ভ্যানে করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ভবিষ্যতেও অভিযুক্তদের দ্বারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয়ভাবে আপোষের চেষ্টা চললেও নানা টালবাহানা ও চিকিৎসাজনিত কারণে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান।এ বিষয়ে ভোলাহাট থানা কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031