চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর থেকে দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।গণসংযোগের সূচনা হয় আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর বাজার থেকে। এরপর আইলহাস বাজার, খাসককরা বাজার ও রামদিয়া বাজারে পথসভা ও জনসংযোগ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে নাগদাহ ইউনিয়নের খেজুরতলা বাজার, জোরগাছা বাজার ও নাগদাহ বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান কমল,নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান মেম্বার, সাধারণ সম্পাদক শাহিন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি ডা. ওহিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকদুল মেম্বার , আলমডাঙ্গা যুবদলের যুগ্ম আহ্বায়ক আওলাউজ্জামান রাসেল, যুবদল নেতা হাসান ও শাহিন, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম সিয়ামসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।পথসভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন।









