প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আলোচনা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২জানুয়ারী ) সন্ধ্যায় মণিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও উপজেলার স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতির চেয়ে আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতিতে বিশ্বাসী। দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠাই এ আন্দোলনের মূল লক্ষ্য।বক্তারা আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণ এবার ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।সভায় উপস্থিত ছিলেন যশোর ৫ মণিরামপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখার প্রার্থী জয়নাল আবেদীন টিপু,ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহসান কবীর আজিজি সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর