আলোকদিয়া ইউনিয়নের দৌলোদিয়া গ্রামে মানুষের দ্বারে দ্বারে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন-এর দৌলোদিয়া গ্রামে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন।আজ (২৩ শে জানুয়ারি শুক্রবার) সকাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং আগামীর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।গণসংযোগকালে তিনি বলেন,“আমি জনগণের প্রতিনিধি হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চাই। আপনারাই আমার শক্তি, আপনাদের দোয়া ও সমর্থনই আমার মূল ভরসা।”এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দৌলোদিয়া গ্রামে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা জানান, পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা-১ আসনের অন্যান্য ইউনিয়ন ও গ্রামগুলোতেও এ ধরনের গণসংযোগ কার্যক্রম চলবে।

সর্বশেষ খবর