আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ একটি বিশেষ মাদক বিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ টাকা ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসআই(নি:) মোঃ তোগুল হাসান সোহাগের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আলমডাঙ্গা রেল স্টেশন থেকে ৭১ মোড়ের দিকে গামী রতন কুমারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: . আনন্দধাম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা গ্রামের মহিউদ্দিনের ছেলে মোঃ রানা (২৮) আনন্দধাম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা গ্রামের মৃত মন্টু অধিকারীর ছেলে রাজীব অধিকারী (৩৯) গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১,৩৯০ টাকা নগদ এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত তালিকাভুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলমডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031