চুয়াডাঙ্গায় একাডেমী মোড়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোযার্টারে দ্বিতীয়তলা থেকে সাগর খান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ ফোনকল পেয়ে সদর থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।নিহত সাগর খান কুষ্টিয়া মীরপুর উপজেলার বড় আইলচারা গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে।পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে ফোনকল পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে বিদ্যুত বিভাগের পরিত্যক্ত একটি ভবনের দোতলা থেকে সাগর খানের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা সাগর কয়েকদিন আগে মারা যেতে পারেন। মরদেহের গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী জানতে পারে। খবর পেয়ে পুলিশ ছুটে আসে।চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার বলেন, মরদেহ দেখে মনে হয়েছে সাগর খান কয়েকদিন আগে মারা গেছেন। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031