কক্সবাজারে ইয়াবা পাচারকালে ৩০,হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।আটক ব্যক্তি হলেন উখিয়ার উত্তর বড় বিল (পাগলির বিল) এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে মো. রাসেল উদ্দীন (২০)। রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াড ‘ডগ-জ্যাক’ (নারকোটিক্স) সিএনজির যাত্রী আসনের নিচে লুকানো অবস্থায় খাকি কাগজে মোড়ানো নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেট শনাক্ত করে। পরে সেখান থেকে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, উদ্ধার করা ইয়াবা, সিএনজি ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031