চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আহম্মদ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন ০৬ নম্বর খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের কান্তপুর ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন— সাং কৃষ্ণপুর, পিতা মৃত আব্দুল আজিজ, মোঃ সাইদুল ইসলাম (৩৩)। এ সময় তার হেফাজত থেকে ০৫ (পাঁচ) পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযান জোরদার থাকায় এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।










