মানিকগঞ্জে বিএনপি নেতার পিতার মাগফেরাত কামনা দোয়া মাহফিল

মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমানের পিতার মাগফেরাত কামনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বাদ জুমা মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশরা এলাকায় নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরআগে গত ৯ জানুয়ারি রাত ৯ টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান বিএনপি নেতা ভিপি বজলুল রহমানের পিতা আলী হোসেন। তার মৃত্যু কালে বয়স হয়েছিলেন ৬৫ বছর। তিনি দুই ছেলে এবং এক মেয়ে ও স্ত্রী রেখে যান।দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড জামিলুর রশিদ খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি দেওয়ান আবুল বাশার প্রমুখ। মরহুম আলী হোসেনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031