প্রাণিসম্পদ দপ্তরের সেবার মানোন্নয়নে শ্যামনগরে ‘লিডার্স’ এর ইন্টারফেস সভা অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সেবা প্রদান সম্পর্কিত কমিউনিটি স্কোর কার্ড (CSC) চাহিদা অনুযায়ী পরিকল্পনা তৈরির লক্ষ্যে একটি ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে। 

লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)  প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১০৩নং সেন্টার আবাদ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর,২০২৫) ইন্টারফেস মিটিং আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা পর্যায়ের প্রাণিসম্পদ দপ্তরের সেবা প্রদান অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। ইন্টারফেস মিটিং এ সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে কার্যকর সংলাপ তৈরি, বর্তমান সেবার মান পর্যালোচনা এবং একটি সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন।

ইন্টারফেস মিটিং এ সভাপতিত্ব করেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মহাতাব সরদার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোবাইল ভেটেরিনারী সার্জন ও শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সুব্রত কুমার বিশ্বাস। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুল রউফ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম, ১০৩নং সেন্টার আবাদ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন কৃত্রিম প্রজনন কর্মী উওম কুমার গাইন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভ্যাকসিনেটর আব্দুল সামাদ, উপকূলীয় প্রেসক্লাবের (সাধারণ সম্পাদক) আল-হুদা মালী।

বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী, ফিল্ড ফ্যাসিলিটেটর কে এম আক্তার হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইন্টারফেস মিটিং এ স্কোর কার্ড সেশনের মাধ্যমে (CSC)-এর সেবার মান চিহ্নিত করা হয় এবং এর ভিত্তিতে একটি কার্যকর কর্মপরিকল্পনা গৃহীত হয়। প্রাণিসম্পদের অংশগ্রহণে  গৃহীত পর্যায়ের বাস্তব সমস্যা ও প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে। উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রাণিসম্পদের গৃহীত সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রজেক্ট অফিসার সুলতা সাহা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031