বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গভীর শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় নরেন্দ্র মোদি জানান, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমার পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের সকল মানুষের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।শোকবার্তায় তিনি বলেন, “এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি সর্বশক্তিমান যেন তাঁর পরিবারকে দান করেন।”নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।তিনি ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন যে, মরহুমার ভাবনা ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও ভারত–বাংলাদেশ অংশীদারিত্বকে পথনির্দেশ করবে।শোকবার্তার শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031