অসচ্ছলদের স্বাবলম্বী করতে কুলাউড়ায় ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো’র উদ্যোগে সেলাই মেশিন প্রদান

মৌলভীবাজারের কুলাউড়ায় অসচ্ছল পরিবারগুলোর স্বাবলম্বিতা নিশ্চিত করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কুলাউড়ার পাকশি রেস্টুরেন্টে প্রবাসী সংগঠন ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো, কানাডা’-এর উদ্যোগে উপজেলাব্যাপী এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট’স-এর উপদেষ্টা এম. মোক্তাদির হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক রুবেল বখস পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

অসচ্ছলতা দূরীকরণে ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো’র পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আশা করি, প্রাপ্ত সেলাই মেশিন ব্যবহার করে উপকারভোগীরা নিজেদের পরিবারের অর্থনৈতিক চাকা সচল করতে পারবেন এবং পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও সমানভাবে এগিয়ে যাবেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী এবং কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার রোমান আহমদ সাংবাদিক রফিকুল ইসলাম মামুন সহ টিম জার্নালিস্ট সদস্যবৃন্দ। ​অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১৪টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031