আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ক্যানেলপাড়া এলাকা থেকে বিশ্বজিৎ অধিকারী (২৪) এবং মাদ্রাসাপাড়া এলাকা থেকে সঞ্জয় কুমার (৩২) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় উভয়েই নিজ নিজ এলাকায় অবস্থান করছিলেন।
গ্রেপ্তারকৃত বিশ্বজিৎ অধিকারী ক্যানেলপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চুরিসহ মোট ৭টি মামলা রয়েছে। অপরদিকে, মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় কুমারের বিরুদ্ধে চুরিসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই অভিযানে এলাকায় চুরি ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
ভিউ: ৩৭৯










