নওগাঁ-৩ আসনে নির্বাচনী মাঠে জামায়াত: প্রার্থী মাওলানা মাহফুজুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নওগাঁ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান । আজ বুধবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার এর কাছ থেকে উপজেলা কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহকালে ৬ জনের একটি টিম ফর্ম সংগ্রহ করেন। এই টিমে ছিলেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু। সংগ্রহ শেষে শুভেচ্ছা ও দোয়া বিনিময় করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031