ভোলায় শিবির সম্মেলনে উত্তাল বক্তব্য: ‘শেখ হাসিনার বিচার জাতির দাবি

ভোলায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সম্মেলন এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলামের বক্তব্যে। তিনি বলেন, তার সংগঠনের মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার জাতির দীর্ঘদিনের দাবি। তিনি অভিযোগ করেন, “গণহত্যার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বিদেশে নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধুত্বসুলভ সম্পর্কের পরিচয় নয়।” শনিবার (১৭ নভেম্বর) শহর শাখার আয়োজিত এই প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিন এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি হাসনাইন আহমেদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির ও ভোলা–১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, জামায়াত ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম এবং পটুয়াখালী জেলা শিবির সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। বক্তারা বলেন, রাজনৈতিক পরিস্থিতি কঠিন সময় অতিক্রম করছে এবং এ সময় জাতীয় পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যৎ আন্দোলন ও সাংগঠনিক পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031