সুমাইয়া মুস্তাকিমের জীবন রক্ষায় মানবতার হাত বাড়ান

এম. এস. আই শরীফ : বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মেধাবী ছাত্রী সুমাইয়া মুস্তাকিম দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় নেত্রী এবং সাংবাদিক হিসেবেও কাজ করছেন। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অনেক টাকার প্রয়োজন, যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। আর্থিক অনটনে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে এবং দিনদিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। একজন সংগ্রামী ছাত্রীনেত্রীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল এবং মানবতাবাদী মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। আপনার সামান্য সাহায্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। দশের লাঠি, একের বোঝা। বিন্দু বিন্দু নিয়েই সিন্ধুর সৃষ্টি। দশেমিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এ ধরণের আরো অনেক বাক্য-কথার প্রচলন রয়েছে এ সমাজে। বাস্তবেও তা পরিস্ফুটিত করা সম্ভব। একক কিছুই করা যায় না। তাই আসুন সমাজের বিত্তবান, জ্ঞানীগুনি আর ধনাঢ্য ব্যক্তিগণ সুমাইয়াকে বাঁচাতে আপনাদের দেয়া সামান্য অর্থেই তার এ পৃথিবীর মুক্ত আলো-বাতাসে আবারো পরশ বুলাতে সহায়তা করুন। বিশেষ করে বর্তমান সরকার বাহাদুরের নিকট আর্জি জানাই এ ছোট্ট বোনটির মায়াভরা মুখের দিকে চেয়ে তাকে আর্থিকভাবে সহায়তার জন্য জোড়ালো দাবী জানাচ্ছি। সে সাথে সমাজের অর্থশালীদের প্রতি বিনয়ের সাথে বলি, আপনারা সকলেই বোনটির দিকে সুনজরে দেখবেন এ প্রার্থনা রইলো।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031