কালীগঞ্জে খায়রুল হাসানের ঘোষণা: পরিবর্তনের ভোট যাবে জামায়াতের পক্ষে

মোঃ মিন্টু মিয়া : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) জাতীয় নির্বাচন উপলক্ষে এক বিশাল প্রচার মিছিলের আয়োজন করা হয়। উক্ত প্রচার মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৫ আসনের এমপি পদপ্রার্থী মো. খায়রুল হাসান। মিছিলটি জামালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে বাসাইর বাজার ট্রলার ঘাটে এসে শেষ হয় । এদিকে মিছিল সমাবেশে কালীগঞ্জ উপজেলা সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলার সাবেক আমীর মাহমুদুল হাসান, জামালপুর ইউনিয়নের আমীর কামরুল হাসান, বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ নজরুল ইসলাম বক্তব্য প্রধান করেন।এছাড়াও উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদ, সোহরাব হোসেন, মাওলানা আইয়ুব আলী, সাংবাদিক হুমায়ুন কবির, মঞ্জুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো খায়রুল হাসান বলেছেন ২০১৪, ২০১৮,২০২৪ ইং সালের নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।
জনগণ আমূল পরিবর্তন চায়। আগামী নির্বাচনে বিগত দিনের ভোটের হিসাব নিকাশ পাল্টে দিবে ইনশাআল্লাহ। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং বৈষম্য দূর করে একটি স্বনির্ভর মানবিক বাংলাদেশ উপহার দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটপাট থাকবে না। তাই আগামী নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষে রায় দিবে-ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031