ময়মনসিংহে গ্রামীণ নারী দিবসে ১২ তৃণমূল নারীকে সম্মাননা”

ময়মনসিংহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে ১২ জন সংগ্রামী, সেবাদক্ষ ও উদ্যোক্তা নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ সকালে জেলা রোভার ভবন মিলনায়তনে “গ্রামীণ নারীর উদ্যোগে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সংগঠন নিষ্ঠা উন্নয়ন সংঘ সহযোগিতা করে।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন—
চর সিরতা ইউনিয়নের উমা রানী চৌধুরী (সমাজসেবা) ও শিউলী আক্তার (জীবন সংগ্রামী), চর নিলক্ষীয়া ইউনিয়নের হালিমা খাতুন (প্রজনন স্বাস্থ্যসেবা) ও আনোয়ারা খাতুন (সমাজকর্ম), চর ঈশ্বরদিয়া ইউনিয়নের হোসনা আক্তার (উদ্যোক্তা ও জীবন সংগ্রামী) ও আমিনা খাতুন (জীবন সংগ্রামী), ভাবখালী ইউনিয়নের ফরিদা ইয়াসমিন (সমাজসেবা) ও রিনা আক্তার (জীবন সংগ্রামী), খাগডহর ইউনিয়নের রীতা রানী বর্মন (জীবন সংগ্রামী) ও তাহসিনা আক্তার রূপসী (উদ্যোক্তা ও সমাজকর্মী), এবং দাপুনিয়া ইউনিয়নের মোছাঃ জমিলা খাতুন (প্রসূতি সেবা) ও রাজিয়া খাতুন (উদ্যোক্তা)।

দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট লীলা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ ও অধ্যক্ষ কাব্য সুমী সরকার।

অনুষ্ঠানে বিএনএনআরসি’র ময়মনসিংহ ফোকাল পার্সন সাংবাদিক স্বাধীন চৌধুরী গ্রামীণ নারীদের প্রযুক্তি সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন।
সম্মাননাপ্রাপ্ত নারীদের জীবনের সংগ্রাম ও অভিজ্ঞতার বর্ণনা উপস্থিত সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031