নেত্রকোনা পূর্বধলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাগর আহমেদ জজ,,নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের বিরুদ্ধে সাংবাদিক হেনস্থা, স্বেচ্ছাচারিতা, দায়িত্ব পালনে অবহেলা, এইচএসসি পরীক্ষার ফলাফলের বিপর্যয়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পূর্বধলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় সংবাদকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান-এর মাধ্যমে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ২ নভেম্বর (রবিবার) সকালে সাংবাদিক নাহিদ আলম পূর্বধলা সরকারি কলেজে ঘটে যাওয়া এক ঘটনার সংবাদ সংগ্রহে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ প্রচার করলে পরবর্তীতে বিভিন্ন বাধা ও হুমকির ইঙ্গিত দেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে অধ্যক্ষ আনোয়ারুল হক রতন কলেজে অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম, শিক্ষকদের মধ্যে বিভাজন, পক্ষপাতমূলক আচরণ ও শিক্ষার পরিবেশ নষ্টের মাধ্যমে কলেজের সামগ্রিক শৃঙ্খলা ও শিক্ষার মান ভয়াবহভাবে নিম্নগামী করেছেন।

সংবাদকর্মীরা দাবি করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথে অধ্যক্ষের এমন আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং একজন সাংবাদিকের মর্যাদার অবমাননা। এর আগে অনুরূপ ঘটনায় তিনি পূর্বধলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের অসদাচরণের প্রতিকার ও কলেজে একজন যোগ্য ও দক্ষ অধ্যক্ষ নিয়োগের দাবি জানানো হয়।

মানববন্ধনে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে এবং মানবকণ্ঠ এর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্নাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, পূর্বধলার দর্পণ এর সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, কালবেলার উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সদস্য জাকির আহমেদ খান কামাল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- যুগান্তরের উপজেলা প্রতিনিধি তৌহিদ কবির রাসেল, এনটিভি অনলাইন নেত্রকোনা জেলা প্রতিনিধি এসএম ওয়াদুদ, দৈনিক নয়া শতাব্দীর উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম,
দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, আজকের আরবান এর বিশেষ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজিব, রূপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মো. মিঠু সরকার,
পূর্বধলা দর্পণ এর স্টাফ রিপোর্টার আমিনুল হক, দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি সাগর আহমেদ জজ, ইকরা স্টাফ রিপোর্টার আল আমিন শেখ, আজকের আরবানের বিশেষ প্রতিনিধি জিয়াউর রহমান, ভোরের সময় স্টাফ রিপোর্টার শাহীন খন্দকার, সাংবাদিক মজিবুর রহমান তালুকদারসহ পূর্বধলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031