হারদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেযর শিক্ষকদের সাথে এডভোকেট রাসেলের মতবিনিময় সভা

অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময়কালে বলেন
‎পিতা-মাতা আমাদের জন্ম দেন, আর শিক্ষক আমাদের নীতি-নৈতিকতা ও জ্ঞান শিক্ষা দেন। পিতা মাতার পরেই আমাদের কাছে শিক্ষকদের স্থান।শিক্ষকদের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, দৃষ্টিভঙ্গি প্রসারিত করি এবং সভ্য সমাজ গঠনের ভিত্তি শিখি। তাঁরা আমাদের সন্তানদের মতোই গড়ে তোলেন, তাই সমাজে শিক্ষকদের মর্যাদা সর্বোচ্চ।

‎গতকাল সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি আলমডাঙ্গা উপজেলা হারদী ইউনিয়নের এম এস জোহা ডিগ্রি কলেজ, হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়, ওসমানপুর প্রাগপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা , ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে স্ব স্ব প্রতিষ্ঠানে মতবিনিময় করেন। এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপরোক্ত কথা বলেন।

‎তিনি আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের শিক্ষকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষা খাতে দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তাঁরা জাতির নৈতিক ও মানসিক ভিত্তি গড়ে তোলেন। একটি আদর্শ রাষ্ট্র গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
‎‎সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ তাদের নানা দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।
‎ তারা বলেন—
‎ শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা যুগোপযোগীভাবে বৃদ্ধি করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাত থেকে মুক্ত রাখতে হবে।
‎ ‎শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেন যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা খাতে সার্বিক সংস্কার ও শিক্ষকদের কল্যাণে বাস্তবসম্মত নীতি গ্রহণ করা হবে।
‎ ‎এ সময় উপস্থিত ছিলেন— ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক মোঃ বায়জিদ বোস্তামী, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মোঃ মামুন রেজা, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031