ময়মনসিংহ-১১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ফখরুদ্দীন আহমেদ বাচ্চু”

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় ময়মনসিংহ-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মো. ফখরুদ্দীন আহমেদ বাচ্চু।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করছি। সেই নির্বাচনে অংশ নিতে আজ আমরা প্রায় ২৩৫টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করছি। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর সঙ্গে সমন্বয়ের প্রয়োজন হবে, সেসব আসনের বিষয়ে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031