ব্রেকিং নিউজ
তেতুলিয়ায় মাথাফাটা পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ সিংহা নামে এক ২ বছরের ২ মাস শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাথাফাটা
গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, শিশু সিংহা মাথাফাটা গ্রামের সাইদুল হকের ছেলে। স্থানীয় জানান শিশুটির খেলা করার সময়ে বাড়ি থেকে কিছুদূরে থাকা একটি পুকুরে পড়ে যায় । এদিকে পরিবার লোকজন খুঁজতে থাকেন।
বেশ কিছুক্ষণ পর পানিতে শিশুটিকে ভাসতে দেখে। সেখান থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকি হাসপাতালে ছুটে যান। এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত এ রিপোর্ট লিখা পর্যন্ত শিশুটির মরদেহ তেতুলিয়া হাসপাতালে জরুরি বিভাগের আউটডোর মধ্যে পুলিশ হেফাজলে পড়ে রয়েছে।

সর্বশেষ খবর