আটোয়ারীতে লাউ ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লাউ ক্ষেত থেকে মোছাঃ তানজিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৩ নভেম্বর সকালে আটোয়ারী ধামোর মধ্যপাড়া এ ঘটনাটি ঘটেছে। তিনি ধামোর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মিনালের স্ত্রী বলে জানাযায। স্থানীয়ভাবে জানা যায়, তনজিনা আক্তারের ১ম স্বামী মারা যাওয়ার পর প্রায় ১ মাস পূর্বে মিনালের সাথে তার বিয়ে হয়। পরবর্তীতে গত ৪ দিন পূর্বে তাদের ডিভোর্স হয়। তার মারা যাওয়ার বিষয়ে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। ওই নারীর মরদেহ উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ ময়না তদন্ত জন্যে মর্গে প্রেরন করেছে। এ বিষয়ে সোমবার ৩ নভেম্বর দুপরে আটোয়ারী থানায় ওসি রফিকুল ইসলাম সরকার জানান, আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031