বৃহস্পতিবারেই মুক্তি পাচ্ছে সাগর তালুকদার-সানজিদা রিমি জুটির প্রথম গান “বুকের মাঝে যে জন থাকে”

মোঃ মনিরুল ইসলাম খান  :আরটিভি বাংলার গায়েন থেকে উঠে আসা তরুণ সংগীত শিল্পী সাগর তালুকদার ইতিমধ্যেই প্রায় শতাধিক মৌলিক গানে কন্ঠ দিয়েছেন। এবার নতুন জুটিতে দেখা যাবে এই সময়ের জনপ্রিয় তরুণ সংগীত শিল্পী সানজিদা রিমি ও সাগর তালুকদারকে। এর আগে সাগরকে রিমি’র সাথে দেখা যায়নি। প্রথমবারের মতো “বুকের মাঝে যে জন থাকে” শিরোনামে গানটিতে কণ্ঠ দিতে দেখা যাবে সাগর ও রিমিকে। গানটিকে নিয়ে সাগর ও রিমি খুবই আশাবাদী। সাগর তালুকদার এর কথা ও সূরের এই গানটির সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। ০৬ নভেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় “Sagor Talukder” ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হবে। তারপর একে একে ফেইসবুক পেইজ সহ সোসাল মিডিয়ার সকল প্রকার  প্লাটফর্মে গানটি রিলিজ হবে। গানটির ভিডিও ধারণ করা হয়েছে পাহাড়, নদী ও ঐতিহাসিক গল্পে ভরপুর সুসং দুর্গাপুরে। নেত্রকোনা জেলার দর্শনীয় স্থান দুর্গাপুর চিনামাটির পাহাড়ের অপরুপ সৌন্দর্যে এই রোমান্টিক মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সাগর তালুকদার এবং তরুণ উদীয়মান অভিনেত্রী সাদিয়া। সানজিদা রিমি’ও আরটিভি বাংলার গায়েনের ফাইনালিষ্ট, ইতিমধ্যেই তরুণ প্রজন্মের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। সম্প্রতি “তুই আমার আলতা চুড়ি না” “আমার দুই চাক্কার সাইকেল” “এমন একটা রাত দাও আল্লাহ” শিরোনামে গানগুলো ব্যাপক সফলতা লাভ করেছে। এছাড়াও আরো অনেক গান দিয়ে রিমি নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন।সাগর তালুকদার প্রায় শতাধিক গানে কন্ঠ দিয়েছেন। জনপ্রিয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে তার মিউজিক ভিডিও রিলিজ হয়। সম্প্রতি তার গাওয়া ময়মনসিংহ গীতিকা থেকে “নয়াবাড়ি” শিরোনামে গানটি ব্যাপক সাফল্য লাভ করে। ইউটিউবে ২ মিলিয়ন এবং টিকটকে দেশ-বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে। তাছাড়া সাগর তালুকদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম “তুমি হীনা প্রাণ বাঁচে না, কি মায়া, রঙ্গিলা ঘুড়ি, সাই কোম্পানির গাড়ি, তুমি চাইলেই, বাজি, একটা চাকরি চাই, একা থাকার জ্বালা, তার সাথে জীবন যাপন, চইলা গেলা বন্ধু তুমি, সর্বনাশ, কলিজায় দাগা দিলি, তোমার বিষের ছুরি, কোনটা সাদা কোনটা কালা, খবর লওনের মানুষ নাই, কইছিলা আমার হইবা, প্রেমের কাঙ্গাল, কি দোষ পাইয়া প্রান বন্ধু, মোমের পুতুল, কোন গেরামের মাইয়া, ঈদের শপিং, সরল মনে দুঃখ দিয়া, টাকা দিয়া সুখ কিনিতে আইলাম রে বৈদেশ, এই মন পিন্জিরায়, প্রেম শিকলে, তুমি যদি থাকতে পারো, রঙ্গিলা তোর মন, সুন্দরী বিয়াইন সাব, বাধলি মনটারে, তুমি বিনে আমার জিবন আন্ধার সহ আরো বেশকিছু জনপ্রিয় গান। এছাড়াও সাগর তালুকদারের সকল প্রকার গান Digital Platform এ সব জায়গায় available রয়েছে। “Sagor Talukder” ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে নিয়মিত সাগর তালুকদার এর গান আপলোড  করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031