ব্যারিস্টার পুতুলের জন্মদিনে বাগাতিপাড়ায় বিএনপির দোয়া মাহফিল

হাসান আলী সোহেল : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ৪১তম জন্মদিন উদযাপন করেছে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। গত শনিবার ইউনিয়নের জিগরী বাজারে বিএনপি কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করেন। তারা বলেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্ব ও আদর্শ আমাদের অনুপ্রেরণা। দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনা করা হয়। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৩ নং বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি। সাইফুল ইসলাম বলেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আমাদের দলের গর্ব। তার নেতৃত্বে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও শক্তভাবে মাঠে থাকব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031